ঢাকা
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:১৪
প্রকাশিত : অক্টোবর ১৮, ২০২৫
আপডেট: অক্টোবর ১৮, ২০২৫
প্রকাশিত : অক্টোবর ১৮, ২০২৫

বাউফলে স্প্রেইড হিউম্যানিটির হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান

নিলা, বাউফল, (পটুয়াখালী) প্রতিনিধিঃ

স্বেচ্ছাসেবী সংগঠন স্প্রেইড হিউম্যানিটি'র পক্ষ থেকে পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে হাসপাতালের চারদিকের জঙ্গল ও ময়লা আবর্জনা পরিষ্কার করে সংগঠনের সদস্যরা। এসময় স্প্রেইড হিউম্যানিটি'র সভাপতি সাংবাদিকদের বলেন, স্প্রেইড হিউম্যানিটি একটি সামাজিক ও মানবিক সংগঠন।

আমরা আজ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন জায়গায় পরিদর্শন করে দেখেছি, সত্যি বলতে চিকিৎসা নেয়ার অনুপযোগি হয়ে পরেছে।

বিভিন্ন জায়গায় জঙ্গল, অপরিচ্ছন্ন, ময়লা জমাট হয়ে আছে ফলে দুর্গন্ধে রুগীরা আরো অসুস্থ হয়ে পরছে। তাই স্প্রেইড হিউম্যানিটি'র পক্ষ থেকে আজ কিছু জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করতে সক্ষম হয়েছি। তবে এতেই সবকিছু সমাধান হবে না। আমি মনে করি হাসপাতালের কর্মচারীদের সঠিক ভাবে কাজে লাগাতে পারলে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে।

স্প্রেইড হিউম্যানিটি সবসময় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। তাই সকল মানবিক মানুষদের কাছে স্প্রেইড হিউম্যানিটি'র কার্যক্রম পরিচালনা করতে সহযোগিতা প্রয়োজন। আমরা আশা করবো সকল সামাজিক ও মানবিক ব্যাক্তিগণ আমাদের স্প্রেইড হিউম্যানিটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করেন, সংগঠনের সভাপতি মুহাম্মাদ রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক আরেফিন রিফাত, ভারপ্রাপ্ত অর্থ বিষয়ক সম্পাদক রায়হান হোসেন, চিকিৎসা বিষয়ক সম্পাদক, তানভীর রহমান, দপ্তর বিষয়ক সম্পাদক কাওছার আহমেদ, কার্যনির্বাহী সদস্য আহসান শুভ, মিজানুর রহমান ইমরান, নিলা ,লিজা আক্তার, সদস্য- সাইমুন, মেহেদী, আরাফাত ইসলাম, মোশাররফ, আয়শাসহ অনেকে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram