ঢাকা
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:০৬
প্রকাশিত : অক্টোবর ৯, ২০২৫
আপডেট: অক্টোবর ৯, ২০২৫
প্রকাশিত : অক্টোবর ৯, ২০২৫

দেবীগঞ্জে প্রতিপক্ষের রডের আঘাতে ভাঙা হলো দুই পা

লিটন প্রধান নিজস্ব প্রতিনিধিঃ

পঞ্চগড়ের দেবীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে জহির উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির দুই পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা। 
বুধবার দুপুর ২টার দিকে উপজেলার ৪ নং পামুলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পামুলীপাড়া এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জহির উদ্দিন ও একই এলাকার মধু মিয়ার পরিবারের মধ্যে জমি নিয়ে মামলা চলছিল। ঘটনার দিন দুপুরে জহির উদ্দিন ঘাস কেটে সাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মধু, তার স্ত্রী, দুই ছেলে ও তাদের স্ত্রীরা মিলে জহিরের পথরোধ করে এলোপাতাড়ি মারধর শুরু করে।

একপর্যায়ে শাবল ও রড দিয়ে জহিরকে পেটাতে থাকে। এতে তার দুই পা ভেঙে যায় এবং ডান পা ঝুলে পড়ে। স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় জহিরকে উদ্ধার করে পুলিশে খবর দেন।
খবর পেয়ে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা নেতৃত্বাধীন পুলিশ টিম ঘটনাস্থলে গিয়ে আহত জহিরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ঘটনার পর হামলাকারী মধু ও তার ছেলে মানিক নিজেদেরও মারধরের শিকার দাবি করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তবে স্থানীয়রা জানান, তারা নাটক সাজাতে নিজেরাই নিজেদের আঘাত করেন। মানিক নিজেই ব্লেড দিয়ে কপাল কেটে হাসপাতালে আসে বলেও অভিযোগ ওঠে।
স্থানীয়দের ভাষ্য, “যেখানে জহিরকে একা পেয়ে তারা নির্মমভাবে পেটায়, সেখানে তাদের ওপর পাল্টা হামলার প্রশ্নই আসে না।”
খবর পেয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা মধু ও মানিককে পুলিশ তাৎক্ষণিকভাবে আটক করে।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, “ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।”
এদিকে, এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (৯ অক্টোবর) এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram