

নিজস্ব প্রতিনিধি,বরগুনা:
বরগুনা জেলার তালতলী উপজেলায় ডাকাতী মামলার পলাতক আসামী নুর মোহাম্মদ হাওলাদারকে (৩৪) গ্রেফতার করেছে র্যাব-৮।
শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে র্যাব-৮, সিপিসি-১ এর স্কোয়াড্রন লিডার রাশেদ এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তালতলী বন্দর জনৈক কালাচান এর মুদি দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নূর মোহাম্মদ হাওলাদার (৩৪) বরগুনা জেলার তালতলী উপজেলার ঠংপাড়া এলাকার বাসিন্দা দেনছের আলী হাওলাদারের ছেলে। র্যাব সূত্রে জানা যায়, মোসাঃ মনিকা বেগম পেশায় একজন গৃহিনী।
বাদীর স্বামী মালেয়শিয়া প্রবাসী হওয়ায় বৃদ্ধ শ্বশুড়-শ্বাশুড়িকে নিয়ে বরগুনা জেলার তালতলী থানাধীন ১নং পঁচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া সাকিনস্থ উত্তর ভিটির টিনসেড বসত ঘরের মধ্যে বসবাস করে আসছিলো। চলতি বছরের ২৬ জুলাই রাত আনুমানিক সাড়ে ১০টার সময় মনিকা তার শ্বশুর শ্বাশুরীকে নিয়ে রাতের খাবার খেয়ে বাদীর বসত ঘরের পাটাতনের উপরে বাদীর মেয়ে নাহিদা নিশি (২৩) কে নিয়ে ঘুমিয়ে পড়েন।
ওই দিন দিবাগত রাত অনুমান আড়াইটার সময় ঘরের মধ্যে ডাক চিৎকার ও দরজা জানালা খোলার শব্দ শুনতে পেয়ে মনিকি ঘুম হতে জেগে তার রুমের দরজা খোলা মাত্র আসামী সাগরসহ অজ্ঞাতনামা আসামীরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে পাটাতনের উপরে বিছানার নিচে থাকা ২লাখ ৯৪ হাজার নগদ টাকা, স্বর্নালংকার ও মোবাইল ফোনসহ মোট ১১লাখ ৪২হাজার ৬৩৭ টাকার মালামাল ডাকাতরা নিয়ে যায়।
এঘটনায় মোসাঃ মনিকা বেগম বাদী হয়ে বরগুনা জেলার তালতলী থানায় একটি অভিযোগ দায়ের করেন। উল্লেখিত ঘটনা সংঘটিত হওয়ার পর থেকে বর্নিত ঘটনায় জড়িত আসামী দীর্ঘদিন যাবত পলাতক ছিল। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইননানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরগুনা জেলার তালতলী থানায় হস্তান্তর করা হয়েছে।
