ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৫২
প্রকাশিত : সেপ্টেম্বর ১৫, ২০২৫
আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৫
প্রকাশিত : সেপ্টেম্বর ১৫, ২০২৫

আব্দুল মুনতাকিমের নেতৃত্বে সৈয়দপুরে জামায়াতের বিশাল শোডাউন

তৌসিফ রেজা, সৈয়দপুর (নীলফামারী)

নীলফামারীর সৈয়দপুরে সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে শোডাউন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্মৃতিসৌধ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন নীলফামারী-৪ (সৈয়দপুর–কিশোরগঞ্জ) আসনের জন্য জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। এতে আরও অংশ নেন উপজেলা নায়েবে আমীর ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. শফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি আলহাজ্ব মাজহারুল ইসলাম, সৈয়দপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী ও শহর আমীর আলহাজ্ব শরফুদ্দিন খান, শহর সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী, কিশোরগঞ্জ উপজেলা আমীর আব্দুর রশিদ শাহ, নায়েবে আমীর ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী আক্তারুজ্জামান বাদল, সেক্রেটারি ও ভাইস চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস আলম, সহকারী সেক্রেটারি সিব্বির আহমেদসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দোয়ার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ ও জনগণের কল্যাণে কাজ করছে। তিনি আরও বলেন, “আল্লাহর আইন ও সৎ নেতৃত্বের মাধ্যমেই প্রকৃত কল্যাণ সাধিত হতে পারে। অন্য কোনো মতবাদ বা চেতনায় দেশের উন্নয়ন সম্ভব নয়, যা অতীত অভিজ্ঞতায় প্রমাণিত।”

তিনি আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, “দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির দোহাই দিয়ে তারা ইতিহাসের সর্বোচ্চ লুটপাট ও দুর্নীতির রেকর্ড করেছে। তবে জনগণ এখন সঠিক পথ চিনতে পেরেছে এবং ফ্যাসিবাদকে বিদায় জানিয়েছে।”

আগামী নির্বাচন প্রসঙ্গে আব্দুল মুনতাকিম বলেন, “ডাকসু ও জাকসু নির্বাচনে যে সৎ নেতৃত্বের উত্থান ঘটেছে, তার প্রতিফলন জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনেও দেখা যাবে। জনগণের প্রত্যাশা পূরণে জামায়াতে ইসলামী সর্বজন গ্রহণযোগ্য প্রার্থী মনোনয়ন দিয়েছে।”

তিনি নেতাকর্মী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হয়ে “চব্বিশের ঐতিহাসিক আন্দোলনের ধারাবাহিকতাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।”

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram