ঢাকা
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:২৬
প্রকাশিত : জুলাই ৪, ২০২৫
আপডেট: জুলাই ৪, ২০২৫
প্রকাশিত : জুলাই ৪, ২০২৫

সৈয়দপুরে রান্না করা মাংস নিয়ে অটো চালক লাপাত্তা

জাহিদুল হাসান জাহিদ,বার্তা সম্পাদক:

নীলফামারীর সৈয়দপুরে অটো যাত্রীদের মালপত্র নিয়ে অটো চালক সটকে পড়ার রেওয়াজ শুরু হয়েছে।

জানা যায়,বৃহস্পতিবার ৩ জুলাই বিকালে একজন বৃদ্ধা মহিলা তার আত্মীয়-স্বজনের জন্য চার থেকে পাঁচ কেজি কোরবানীর মাংস রান্না করা ও কিছু জিনিসপত্র নিয়ে অটোরিক্সায় করে সৈয়দপুর  বাস টার্মিনালে আসেন। মহিলা অটোতে মালপত্র রেখে শুটকি মাছ কিনতে যায়। এই ফাঁকে বেচারি মহিলার অটোতে থাকা রান্না করা মাংসসহ মালপত্র নিয়ে অটো চালক সটকে পড়ে।

এর আগে,গত ২৪জুন সকালে নিচুকলোনীর একজন মহিলা চিলাহাটী এক্সপ্রেস ট্রেন ধরার জন্য অটোরিক্সা করে ষ্টেশনে যায়। দ্রুত ট্রেন ধরার ব্যস্থতায় মনের ভুলে অটোতে ফেলে যায় প্রায় ছয় কেজির কোরবানীর মাংসের লাল বালতি,কাপড়ের দুইটি ব্যাগ। সেই মাংসের বালতি আর কাপড়ের ব্যাগ নিয়ে অটো চালক ষ্টেশন থেকে দ্রুত সরে পড়ে। ভুক্তভোগির আত্মীয়-স্বজন অনেক খোঁজাখুজির পরও অটোরিক্সার সন্ধান পায়নি।

এর পূর্বে নিচুকলোনীর একজন ব্যক্তি ভুল করে তার মালপত্র অটো রিক্সায় রেখে ঢাকায় চলে যায়। অটো চালক সেই ব্যক্তির ব্যাগে থাকা পরিচয়পত্র ছবি দেখে তিন চার দিন খোঁজাখুজির পর নিচুকলোনীতে তার বাসায় পৌছে দিয়ে যায়।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram