ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৩৪
প্রকাশিত : এপ্রিল ২১, ২০২৫
আপডেট: এপ্রিল ২১, ২০২৫
প্রকাশিত : এপ্রিল ২১, ২০২৫

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বাউফলে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ

নিলা, বাউফল, (পটুয়াখালী) প্রতিনিধিঃ

কেন্দ্রীয় ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে গাজায় ইসরাইলি গনহত্যা ও মানবতাবিরোধী আগ্রাসনের বিরুদ্ধে পটুয়াখালীর বাউফলে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে দশটায় "গাজায় গনহত্যা বন্ধ কর" কর্মসূচি বাস্তবায়নে বাউফল সরকারি কলেজ ছাত্রদল শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাউফল সরকারি কলেজ ছাত্রদলের পদপ্রত্যাশী নেতা ইসতিয়াক রসুল সোয়েব, রিয়াজ হোসেন, ইয়াসিন আরাফাত জিসান, মেহেদী হাসান ও মাহিন হোসেনসহ বাউফল উপজেলা এবং পৌর ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ।

বাউফল সরকারি কলেজের সামনের সড়কে মাথায় সাদা কাপড় বেঁধে অবস্থান ও পৌর শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আয়োজিত কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সক্রিয় কর্মী বেসরকারী বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়ার মেধাবী ছাত্র পারভেজ এর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে বাউফল উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে কালো ব্যাচ পরিধান করে মানববন্ধনে অংশ নেয় সাধারণ শিক্ষার্থীরা।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram