ঢাকা
৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:০১
প্রকাশিত : এপ্রিল ১৬, ২০২৫
আপডেট: এপ্রিল ১৬, ২০২৫
প্রকাশিত : এপ্রিল ১৬, ২০২৫

সৈয়দপুরে ব্যতিক্রম আয়োজনে জন্মদিন পালন

জাহিদুল হাসান জাহিদ।। নীলফামারীর সৈয়দপুর নিচুকলোনীতে আট বছর আগে বিজলী জিহাদের ঘরে জন্মগ্রহণ করে ছোট শিশু জাবির। হাঁটি-হাঁটি পা-পা করে শুরু জাবিরের ফুটবল খেলা।সেই ফুটবল খেলতে খেলতে আজ জাবিরের আট বছর পূর্ণ হলো। ছোট শিশু জাবিরের ফুটবল খেলা মুগ্ধ করবে যে কোন ফুটবল প্রেমিককে। জাবিরের জন্মদিন উপলক্ষে ১৬ দলের মিনিবার ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার(১৪ নভেম্বর) সকাল ১০টায় সৈয়দপুর নিচুকলোনী মডার্ণ স্পোর্টিংক্লাব মাঠে টুর্ণামেন্টের উদ্ধোধন করা হয়।

টুর্ণামেন্ট উদ্ধোধন করেন মডার্ণ স্পোর্টিংক্লাবের সভাপতি সাংবাদিক মো.জাহিদুল হাসান জাহিদ।

এসময় আরো উপস্থিত ছিলেন,মডার্ণ স্পোর্টিংক্লাবের সাধারণ সম্পাদক সজীব হোসেন, শেখ মো.জাহাঙ্গীর আলম,সাবেক নেভী সদস্য মো.জয়নাল আবেদীন,জাবিরের পিতা জিহাদ ও মডার্ণ স্পোর্টিংক্লাবের সদস্য বৃন্দ।

উদ্ধোধনী খেলায় মুখোমুখি হয় জাবির চ্যালেঞ্জার বনাম মুন্সিপাড়ার শরীফুল একাদশ। উদ্ধোধনী খেলায় জাবির চ্যালেঞ্জারকে ২ গোলে পরাজিত করে শরীফুল একাদশ। দিন শেষে আটটি দল দ্বিতীয় রাউণ্ডে উঠে।

দ্বিতীয় রাউণ্ডের খেলা গুলো গভীর রাত পর্যন্ত চলে। চুড়ান্ত পর্বে মুখোমুখি হয় মডার্ণ স্পোর্টিংক্লাব ও জিম একাদশ।নির্ধারিত সময় গোল শূন্য ভাবে খেলা শেষ হলে টাইব্রেকার সর্টে মডার্ণ স্পোর্টিংক্লাবকে পরাজীত করে জীম একাদশ চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলেরর হাতে প্রাইজ মানে তুলে দেন মডার্ণ স্পোর্টিংক্লাবের সভাপতি সাংবাদিক মো.জাহিদুল হাসান জাহিদ ও সৈয়দপুর জেলা ছাত্রদলের সভাপতি আরমান হোসেন। খেলা গুলো পরিচালনা করেন শেখ মো.জাহাঙ্গীর আলম ও রিপু।

দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হওয়ার আগে রাতে পটকা আতজবাজি ও ফানুস উড়িয়ে আট পাউণ্ডের কেক কেটে জাবিরের ৮ তম জন্মদিন উদযাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জাবিরের পিতা,মাতা, মডার্ণ স্পোর্টিংক্লাব পরিচালনা পরিষদ,১৬ দলের খেলোয়াড় সহ এলাকার কিশোর ও যুবক।

ব্যতিক্রম জন্মদিন আয়োজন করেন জাবিরের পিতা,মাতা আর সার্বিক সহযোগিতা করেন মডার্ণ স্পোর্টিংক্লাবের সদস্য বৃন্দ।

টুর্ণামেন্টে মিডিয়া পাটনার ছিল দৈনিক আজকাল বাংলা ও নর্থবেঙ্গল নিউজ।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram