শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার।। কক্সবাজার সমুদ্র সৈকতের সীগাল পয়েন্টে খুলনার সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবকলীগ নেতা গোলাম রব্বানী টিপু হত্যাকান্ডের ঘটনায় তিন জনকে মৌলভীবাজার আটক করেছে কক্সবাজার জেলা পুলিশ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজারের পুলিশ সুপার মো. রহমত উল্লাহ সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেন এবং গ্রেফতার তিন জনই সরাসরি হত্যাকাণ্ডে জড়িত বলে দাবী করেন তিনি। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ সুপার।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন জানান, আটক ৩ জনের মধ্যে একজন নারী রয়েছে। বিস্তারিত সংবাদ সম্মেলন করে জানানো হবে আগামীকাল বুধবার সকালে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, ৩ জনকেই এক সাথে মৌলভীবাজার থেকে মঙ্গলবার বিকেলে আটক করা হয়েছে।
তাদের কক্সবাজার আনা হচ্ছে। ৫৪ বছর বয়সী গোলাম রব্বানী টিপুকে বৃহস্পতিবার (৯জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজারের সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সী-গাল পয়েন্টে গুলি করে হত্যা কয়া হয়।
এ ঘটনায় ইতোপূর্বে র্যাব-১৫ অভিযান চালিয়ে খুলনা সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার ওরফে চালু ও কক্সবাজারে নিহত রব্বানীর বন্ধু মেজবাহ উদ্দিন ভুট্টুকে। এরা কক্সবাজার কারাগারে রয়েছে
১০ জানুয়ারি দুপুরে নিহত রব্বানীর ভগ্নিপতি ইউনুস আলী বাদী হয়ে অঞ্জাতনামা আসামীর বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

