বাউফলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নিলা, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের অর্ধশতাধিক কম্বল বিতরণ করেছে পিপলস রাইট ফাউন্ডেশন।

শুক্রবার বিকেল ৩টায় উপজেলার ছয়হিস্যা তাঁতেরকাঠী মেহের আলী শিকদার বাড়ী জামে মসজিদ মাঠে শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয় হয়।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা মাওলানা রিয়াজুল ইসলাম, অরটেক্স কর্পোরেশন এর ব্যবস্থাপনা পরিচালক এইচ এম ওমর ফারুক, ইটেন প্রাইম টিভি’র পটুয়াখালী জেলা প্রতিনিধি জাহিদ শিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

সংগঠনের প্রতিষ্ঠতা রিয়াজুল ইসলাম বলেন, সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *