রাঙ্গাবালীতে ছাত্রী ধর্ষণের চেষ্টা’ মামলার প্রধান আসামি গ্রেফতার

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি।। নিজ শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলার প্রধান আসামি  পটুয়াখালীর রাঙ্গাবালীর চরমোন্তাজ ইউনিয়নের চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম মোসাদ্দেক বিল্লাহকে ওরফে জাকির সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (৪ ডিসেম্বর) রাতে চরমোন্তাজ ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে তাকে গলাচিপা আদালতে প্রেরণ করা হয়। রাঙ্গাবালীর চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মাহাতাব চৌধুরী বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ওই  মামলায় পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ৩০ মে স্কুলের অফিস কক্ষে নিয়ে তৃতীয় শ্রেণীর ৯ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ২৬ নং চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম  মোসাদ্দেক বিল্লাহের বিরুদ্ধে।

এঅভিযোগে ১জুন তার বিরুদ্ধে রাঙ্গাবালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। ধর্ষণ চেষ্টার শিকার শিশু শিক্ষার্থীর মা বাদী হয়ে একটি মামলাটি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *