সুনামগঞ্জের জিল্লুর রহমানসহ ৬ অতিরিক্ত সচিব ও এসডি

মোঃ আরাফাত আজিজ সজিব, সুনামগঞ্জ থেকে : সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের জামাতা বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সুনামগঞ্জের মোঃ জিল্লুর রহমান চৌধুরীসহ ৬ অতিরিক্ত সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

সোমবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ওএসডি করা অপর কর্মকর্তারা হলেন, বাংলাদেশ সড়ক পরিবহন অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) গৌতম চন্দ্র, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. জাকির হোসেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম শামীম আক্তার, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মাহবুবের রহমান এবং পরিবশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেন। জিল্লুর রহমান চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি-অনিয়মের অভিযোগ রয়েছে।

সবচেয়ে বড় অনিয়ম করেছেন ৫ আগষ্ট ফ্যাসিস্ট স্বৈরাচার পতনের পর। দু’দিন পর তিনি তড়িঘড়ি করে ৮ আগস্ট নিজের ভাতিজা ও ইডেন মহিলা কলেজের ছাত্রলীগের সহ সভাপতি এক মেয়ে কে অফিসার হিসাবে ২টি স্থলবন্দরে নিয়োগ দেন এই জিল্লুর রহমান। এছাড়া মানুষকে হয়রানি ও সরকারি টাকায় এলাকায়ও অনিয়মের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *