ঢাকা
প্রকাশিত : November 23, 2026
আপডেট: November 23, 2026
প্রকাশিত : November 23, 2026

সৈয়দপুরে বাউস্টে ক্যারিয়ার কার্নিভাল ৬.০ অনুষ্ঠিত


সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি।।

নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বাউস্ট) ৬ষ্ঠ বারের মতো বাউস্ট ক্যারিয়ার কার্নিভাল ৬.০ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ওই ক্যারিয়ার কার্নিভাল ৬.০ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বেলুন ও ফেস্টুর উড়িয়ে ক্যারিয়ার কার্নিভাল ৬.০ এর শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল ড. মো. শামীম রেজা (অব.),পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সালাহ্উদ্দিন নয়ন, পিএসসি (অব.), ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আতিকুর রহমান, বিভিন্ন অনুষদের ডীন, প্রক্টর, বিভাগীয় প্রধান, ছাত্র কল্যাণ উপদেষ্টা, বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের সুবিধার্থে এ রকম অনুষ্ঠান প্রতিবছরে আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন এবং শিক্ষার্থীদের এই সুযোগ কাজে লাগানোর পরামর্শ প্রদান করেন।

আর শিক্ষার্থীরা চাকরিদাতা স্বনামধন্য কিছু বড় বড় কোম্পানিকে এক সঙ্গে পেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে। সেই সঙ্গে এই ধরণের আয়োজন তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য বিশেষভাবে সহায়ক হবে বলে মত প্রকাশ করেন শিক্ষার্থীরা। উদ্বোধন শেষে উপাচার্য বিভিন্ন কোম্পানির স্টলগুলো পরিদর্শন করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয় মেলা প্রাঙ্গণ। এই কার্নিভালে শিক্ষার্থীরা তাদের সিভি জমা দেয়া থেকে শুরু করে ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন পরামর্শ পাওয়ার সুযোগ পেয়েছেন।
শেষে উপাচার্য অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান এবং তাদের প্রতিনিধিদের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেন। বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সোসাইটি অব বাউস্টের আয়োজনে এবং ছাত্র কল্যাণ উপদেষ্টা দপ্তরের সহযোগিতায় বাউস্ট ক্যারিয়ার কার্নিভাল ৬.০ এর মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল সময় টিভি, নিউজ টোয়েন্টি ফোর, যমুনা টিভি, এখন টিভি, প্রথম আলো ও বাউস্ট ফটোগ্রাফিক আই।

ক্যারিয়ার কার্নিভালে দেশের খ্যাতনামা প্রতিষ্ঠান প্রাণ, আরএফএল, নোয়াহ, বিডিজবস ডট কম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আকিজ গ্রুপ, এসিআই, ভেনচুরা, দেশবন্ধু গ্রুপ, নিউরন এডুকেয়ার, নিটোল-নিলয়, সামিট কোম্পানিজ, মাজেন (বিডি) ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তাকওয়া ইন্টারন্যাশনাল স্কুল সৈয়দপুর, বিøং লেদার, সনিক আই•ো, সেকশন সেভেন লিমিটেড, উইন চ্যাম্পিয়ন, উত্তরা সোয়েটার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, গেøাবাল ইনফরমেটেকস লি., বিএসআরএম, কেএসআরএম, নে•োরা ইঞ্জিনিয়ারিং সল্যুশনস, আইডিয়া হাব, রয়্যাল মেরিনা হোল্ডিংস, এসআইপি এ্যাবাকাস, ওরা স্পেস ইন্টেরিয়র, এম এন্ড ইউ গ্রুপ, অভিজাত ফুড এন্ড বেভারেজ, সিনড্রন টেক, এভারগ্রীন গ্রোডাক্টস ফ্যাক্টরী লি., এসইও সার্ভিস কেয়ার লি., পিসি পণ্য, আরিচাও সল্যুশনস, লাফার্জ হোলসিম বাংলাদেশ, হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার, হযরত বাকিয়াতুল্লাহ ওয়েল ফেয়ার সোসাইটি, নামিরা ইন্টেরিয়র, পার্বতীপুর স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট, সিডিডি হাউজিং, ই-মার্ট ওয়ে স্কিন কেয়ার, অগ্রণী টেকনোলজিস লি., আরএকে সিরামিকস্সহ আরও অনেকে অংশ গ্রহণ করে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram