ঢাকা
৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৩০
প্রকাশিত : আগস্ট ৭, ২০২৬
আপডেট: আগস্ট ৭, ২০২৬
প্রকাশিত : আগস্ট ৭, ২০২৬

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত, ঐক্যবদ্ধভাবে চ্যালেঞ্জ মোকাবিলার প্রত্যয়

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: 

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৬-এর প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর পুলিশ অফিসার্স মেসে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দীন আহমদ।

সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে উপস্থিত সদস্যরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে পরিচয়পর্ব শেষে অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক কার্যক্রম তুলে ধরা হয়।

সভায় নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সদস্যদের কল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উপস্থিত সদস্যরা বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন এবং পুলিশ বাহিনীকে আরও এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দীন আহমদ বলেন, বাংলাদেশ পুলিশকে আধুনিক, পেশাদার ও জনমুখী প্রতিষ্ঠানে পরিণত করতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন অর্থবহ ভূমিকা রাখবে। তিনি বলেন, এ সংগঠন দেশ ও জাতির সার্বিক উন্নয়নেও ইতিবাচক অবদান রাখতে সক্ষম হবে।

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি আরও বলেন, সরকার ও পুলিশকে বিতর্কিত করার যেকোনো অপচেষ্টার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, পুলিশ সদস্যদের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বর্তমান কমিটি ইতিবাচক ও কার্যকর ভূমিকা পালন করবে।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের সঞ্চালনায় সভায় পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স) মো. আকরাম হোসেন, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) খোন্দকার রফিকুল ইসলাম, এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিন, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদসহ অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram