ঢাকা
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৪৭
প্রকাশিত : আগস্ট ১, ২০২৬
আপডেট: আগস্ট ১, ২০২৬
প্রকাশিত : আগস্ট ১, ২০২৬

চকবাজারে ১ কোটি ৪৪ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: 

ঢাকার চকবাজারে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৪৪ লাখ টাকা মূল্যের ৯ হাজার ৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (১ আগস্ট) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত চকবাজার থানাধীন বুড়িগঙ্গা নদীসংলগ্ন নুরজাহান মার্কেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পাগলা। 

এ সময় সন্দেহজনক একটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ৯ হাজার ৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। জব্দ করা পলিথিনের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪৪ লাখ টাকা।

পরে জব্দ করা পলিথিন ধ্বংসের জন্য নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। তবে ট্রাকের চালক ও হেলপারদের কাছ থেকে মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ ও অবৈধ পলিথিনের ব্যবহার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram