ঢাকা
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৩৭
প্রকাশিত : জুলাই ৩০, ২০২৬
আপডেট: জুলাই ৩০, ২০২৬
প্রকাশিত : জুলাই ৩০, ২০২৬

গাইবান্ধার অপহৃত ছয় বছরের শিশু বগুড়া থেকে উদ্ধার

আবু তাহের,গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অপহরণ হওয়া ছয় বছরের শিশু বোরহানকে বুধবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। পূর্ব শত্রুতার জের এই অপহরণের ঘটনা ঘটানো হয় বলে দাবি ভুক্তভোগী পরিবারের। শিশুটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (তদন্ত) স্বপন কুমার সরকার।

বুধবার দুপুর ১টার দিকে পৌর শহরের চাষকপাড়া গ্রাম থেকে মিঠু মিয়ার ছেলে বোরহান অপহরণ হয়। পরে শিশটির মা গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করে।
পুলিশ ও শিশুটির পরিবার জানায়, ২৯ জুলাই দুপুর ১টার দিকে থেকে নিখোঁজ হয় শিশু বোরহান। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি পরিবার।

পরে বিকাল ৩টার দিকে গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন শিশুটির মা বানী বেগম। যেখানে পূর্ব শত্রুতার জের ধরে তার ছেলেকে ৪নং ওয়ার্ডের শফিকুলের ছেলে আরিফ মিয়া (২৫) অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করেন।

অভিযুক্ত আরিফ সম্পর্কে তাদের ভাগনী জামাই হয়।

অভিযোগের পরে তৎপরতা চালায় পুলিশ। এর মাঝে রাতে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মাটিরডালিতে অভিযুক্তকে আটক করে বোরহানের পরিবারকে খবর দেয় আটককারীরা। পরে সেখান থেকে তার বাবা-মা শিশু বোরহানকে উদ্ধার করে ।
শিশুর মা বানী বেগম মোবাইল ফোনে বলেন, আমার স্বামী আরিফকে একটি রিকশা ভাড়া নিয়ে দিয়েছিল। সেই রিকশাটি সে বিক্রি করে পালায়।

পরে আমার স্বামী তাকে খুঁজে বের করে কয়েকটি চড় থাপ্পর মারে। সেই থেকে শত্রুতা করে আসছে আরিফ। সেই ক্ষোভ থেকেই সে আমার ছোট শিশু সন্তানকে অপহরণ করে নিয়ে যায়। তিনি বলেন, আমরা সন্তানকে পেয়েছি ঠিকই কিন্তু যদি কেনো দুর্ঘনা ঘটতো। আবার সামনে যে ঘটবে না তার কি ঠিক আছে? আমরা এখন থানায় অপহরণ মামলা করবো।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচাজ (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তৎপরতা শুরু করে। পরে অভিযুক্তের পরিবারকে চাপ প্রয়োগ করায় বাচ্চাটির খোঁজ পাওয়া যায়। ওর বাবা-মা বগুড়ার শিবগঞ্জ থেকে শিশুটিকে উদ্ধার করে নিয়ে থানায় আসে। আমরা একটি মুচলেকা দিয়ে শিশুটিকে তার কাছে দেই।

শিশুটির পরিবার অপহরণ মামলা করার কথা বলেছেন। তারা চাইলে মামলা করা হবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram