ঢাকা
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৩৮
প্রকাশিত : জুলাই ২৯, ২০২৬
আপডেট: জুলাই ২৯, ২০২৬
প্রকাশিত : জুলাই ২৯, ২০২৬

মহিমাগঞ্জে উত্তরবঙ্গ সমাজকল্যাণ ব্লাড সোসাইটির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

আবু তাহের, গাইবান্ধা প্রতিনিধি :

স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন উত্তরবঙ্গ সমাজকল্যাণ ব্লাড সোসাইটির উদ্যোগে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ আইডিয়াল কেন্দ্রীয় একাডেমিক স্কুলে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় করেন।

পাশাপাশি উপস্থিত স্বেচ্ছাসেবীরা রক্তদানের গুরুত্ব, নিরাপদ রক্তদান এবং জরুরি মুহূর্তে রক্তদানের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ দেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক মেহেদী হাসান মিঠু শেখ, উপ-পরিচালক কিবরিয়া কাওছার, কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক আল মামুন, কেন্দ্রীয় রক্তবিষয়ক সম্পাদক মামুনুর রশীদ, গাইবান্ধা জেলা শাখার সভাপতি সাহিন আলম, বগুড়া জেলা শাখার সভাপতি আব্দুল হাদিস, সহ-সভাপতি নাঈমুল প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান লিমন, সাংগঠনিক সম্পাদক ওয়ালিদ হাসান আদর, জয়পুরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাদিক সরকার এবং বগুড়া জেলা শাখার নারী বিষয়ক সম্পাদক জাকিয়া আক্তার জুই।

আয়োজকরা জানান, নিরাপদ রক্তদান বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং জরুরি সময়ে রক্তদাতা তৈরির লক্ষ্যে সংগঠনটি নিয়মিত এ ধরনের মানবিক কর্মসূচি পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও উত্তরাঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সংগঠনটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram