ঢাকা
২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:৪৬
প্রকাশিত : জুলাই ১৯, ২০২৬
আপডেট: জুলাই ১৯, ২০২৬
প্রকাশিত : জুলাই ১৯, ২০২৬

গাইবান্ধায় নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের সাথে মতবিনিময়

আবু তাহের, স্টাফ রিপোর্টার:
গাইবান্ধায় নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং মানব পাচার প্রতিরোধে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এডব্লিউও ইন্টারন্যাশনাল (AWO International)-এর সহযোগিতায় ‘প্রোমোটিং সেফ মাইগ্রেশন অ্যান্ড সোসিও-ইকোনমিক রিইন্টিগ্রেশন’ প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় গাইবান্ধার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। সভায় নিরাপদ অভিবাসনের প্রয়োজনীয়তা, মানব পাচার প্রতিরোধের উপায় এবং বিদেশফেরত অভিবাসীদের সামাজিক ও অর্থনৈতিক পুনর্বাসনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তব্য রাখেন প্রকল্পের ব্যবস্থাপক জয়া প্রসাদ ও সমন্বয়কারী আফতাব হোসেন। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সিদ্দিক আলম দয়াল, আফরোজা লুনা, রিক্তু প্রসাদ, হাবিবুর রহমান হবি, কুদ্দুস আলম, হেদায়েতুল ইসলাম বাবু, রাহুল ইসলাম রুবেল, মিলন ও মুন্নাসহ আরও অনেকে। বক্তারা নিরাপদ অভিবাসন নিশ্চিতে এবং মানব পাচার রোধে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram