ঢাকা
১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:২৫
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৫, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৫, ২০২৬

বাউফলে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী:

মরহুম আনিচুর রহমান মাস্টার স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ দেশ ও জাতির জন্য জীবন দেয়া সকল শহীদ ও মুসলিম উম্মাহের সকল মরহুমের আত্মার মাগফিরাত কামনায় এবং সঠিক পথে দেশ পরিচালনার জন্য তারেক রহমান এর জন্য কুরআন খতম, দোয়া মিলাদ ও দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।

আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) বাদ জোহর উপজেলার মধ্য মদনপুরা জামিয়া কুরআনিয়া হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা মিলনায়তনে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহাম্মেদ লেনিন। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ খান, মাঝপাড়া শহীদ জিয়া স্মৃতি সংসদ সভাপতি এইচ এম রুমান হোসেন, বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাচান খান, মদনপুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলামিন গাজী, বাউফল সরাসরি কলেজ ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, হাচান, রায়হান রাফি, রনি, রেদোয়ান, সম্রাট, সাঈদ, মমিন, কাউয়ুমসহ স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। সার্বিক সহায়তায় ছিলেন, সামুয়েল আহাম্মেদ লেনিন, রুমান হোসেন, রবিউল ইসলাম, কামরুজ্জামান বাবু, লিমন মৃধা এবং এমদাদুল আলম অলি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মো. ইমন মাতুব্বর।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram