এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।। লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টির হয়েছে। আজ বুধবার দুপুর ২টার পর থেকে জেলা শহর ও সদর উপজেলার জকসিন, হাজিরপাড়া, মান্দারী, বটতলী, চন্দ্রগঞ্জ ও কমলনগর উপজেলার বিভিন্ন স্থানে এই শিলাবৃষ্টি হয়। বৃষ্টির সাথে ব্যাপকহারে শিলা পড়তে দেখা গেছে। তবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সাথে বাড়ছে ঠান্ডা।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে কোনো বৃষ্টি ও ঝড়ো হাওয়া হয়নি। দুপুরে হঠাৎ করে জেলার বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হয়। এই বৃষ্টি যদি অব্যাহত থাকে তাহলে কুমড়া, লাউ ও টমোটোসহ রবিশস্যের ক্ষতির আশঙ্কা রয়েছে।
আজকের মতো এত শিলা এই বছরে আর পড়তে দেখা যায়নি। রামগতি আবহাওয়া সতর্কীকরণ অফিসের কর্মকর্তা মো. সৌরভ হোসেন বলেন, ‘দক্ষিণ বঙ্গোপসাগরে স্বাভাবিক লঘুচাপের কারণে জেলার বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। বৃষ্টি সঙ্গে শিলাও পড়েছে। শিলাবৃষ্টির কারণে কৃষকদের কিছুটা ক্ষতি হতে পারে।’

