নিলা, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ গত ১৮ ডিসেম্বর টুঙ্গি বিশ্বইজতেমার ময়দানে গভীর রাতে উগ্র সাদপন্থি সন্ত্রাসীদের হামলায় জুবায়ের পন্থিদের ৪জন নিহত ও অসংখ্য আহত হওয়ার প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে সাদপন্থি তাবলীগ জামাতের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, মাওঃ আইয়ুব বিন মুছা, আব্দুল মালেক ও মুফতি মাওঃ আব্দুল্লাহ্ প্রমূখ। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোলাবাড়ি যেয়ে শেষ হয়।

