অপরাধ বিচিত্রা ম্যাগাজিনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২৮/১০/২০২৪ তারিখ সাপ্তাহিক অপরাধ বিচিত্রা ম্যাগাজিনে ৩০ নং পৃষ্ঠায় “খাদ্যের কোটিপতি ড্রাইভার সাইফুল মোল্লা বনাজি জনস্বাস্থ্যে হুমকি” শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রনোদিত, হয়রানী মূলক, ষড়যন্ত্রমূলক এবং ভিত্তিহীন। যা কিছু ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক প্রভাবিত হয়ে সংবাদ প্রচার করা হয়েছে।

আমার কোন অবৈধ সম্পদ বা আয় না থাকা সত্ত্বেও এমনকি আমার নিজস্ব কোন ব্যবসা প্রতিষ্ঠান না থাকা সত্ত্বেও আমার নামে মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে। যা আমাকে সামাজিক ভাবে হেয় করেছে। উক্ত বিষয়ে আমার আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ প্রদান করা হইলেও সাপ্তাহিক অপরাধ বিচিত্রা ম্যাগাজিনের সম্পাদক প্রতিবাদ লিপি প্রকাশ না করায় আমি উক্ত প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

সাইফুল ইসলাম
সাং বাসা ২৯/২১, ব্লক-সি,
তাজমহল রোড, মোহাম্মদপুর,
ঢাকা-১২০৭।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *