কক্সবাজাররে পুলিশের ৪ হাজার ইজিবাইক চালককে প্রশিক্ষন

শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার।। কক্সবাজারে নিরাপদ পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে ৪ হাজার ইজিবাইক ( টমটম) চালককে প্রশিক্ষণ দিচ্ছে কক্সবাজার জেলা পুলিশ।

পর্যটন নগরী কক্সবাজারকে নিরাপদ ট্রাফিক ব্যবস্থায় সুশৃঙ্খল একটি নগরী উপহার দিতে আন্তর্জাতিক এনজিও ইউএনডিপির সহযোগিতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে কক্সবাজার পুলিশ লাইনস্ এ “টমটম চালকদের জন্য ট্রাফিক নিয়মের উপর ওরিয়েন্টেশন” শিরোনামে সামাজিক নিরাপত্তা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং ন্যায়বিচারে অ্যাক্সেস বৃদ্ধি করা প্রকল্পের আওতায় টমটম চালকদের প্রশিক্ষণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।

এসময় তিনি বলেন, পর্যটন নগরী কক্সবাজারে প্রয়োজনের তুলনায় টমটমের সংখ্যা অনেক বেশি। ৪ হাজার টমটম চালককে পর্যায়ক্রমে প্রশিক্ষণের আওতায় আনা হবে। এর মাধ্যমে নিরাপদ পর্যটন নগরী হয়ে উঠবে কক্সবাজার। কক্সবাজারের টমটম চালকদের যদি নিয়ন্ত্রণে আনা যায় তাহলে অপরাধও কমবে।

তিনি বলেন, প্রতিবছর দেশবিদেশের লাখো পর্যটক কক্সবাজারে আসেন। এখানকার টমটম চালক, রিক্সা চালক ও ড্রাইভারদে প্রশিক্ষন থাকলে কক্সবাজারের প্রতি পর্যটকদের আকর্ষণ বাড়বে। তাই ডাটাবেজ তৈরীর মাধ্যমে পর্যায়ক্রমে শহরের সকল চালকদের প্রশিক্ষণের আওতায় আনা হবে।

এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান চৌধুরী, বিআরটিএ কক্সবাজারের সহকারী পরিচালক উথোয়াইনু চৌধুরী, ইউএনডিপির প্রজেক্ট ম্যানেজার কেফায়েত উল্লাহ সাজ্জাদ ইউএনডিপির কর্মকতা মোহাম্মদ মাসুদ করিম ও সিনিয়র সাংবাদিক শামশুল হক শারেক প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *