নিলা, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী বাউফল উপজেলার বগা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র অঙ্গ ও সহোযোগি সংঠনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৪ নভেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার দক্ষিণ রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
বগা ইউনিয়ন বিএনপি’র ৬নং ওয়ার্ডের সাবেক সভাপতি মোঃ আবদুল অহেদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ তসলিম তালুকদার, আরও উপস্থিত ছিলেন, বগা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোঃ খলিলুর রহমান, বাউফল উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম জসিম, সাবেক যুগ্ম আহবায়ক নাহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক রিয়াজ মাহমুদসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা আগামীর রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমান ও পটুয়াখালী (২) বাউফল আসনের সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের হাতকে শক্তিশালী করতে সকলকে কাজ করার আহবান জানান।

