লক্ষ্মীপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।। লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান কে বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলা অফিসার্স ক্লাব এ সংবর্ধনার আয়োজন করেন।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) অভি দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সালেহ উদ্দিন, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রসঙ্গত, আরিফুর রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *