জাহিদুল হাসান জাহিদ, ষ্টাফ রিপের্টার।। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফার দাবীতে সরকার পদত্যাগ করার পর থেকে আইন শৃঙ্খলা দারুণ ভাবে হুমকির মধ্যে পড়ে।পুলিশ কর্ম বিরতীতে যাওয়ায় থানায় পুলিশ নাই, রাস্তায় ট্রাফিক নাই। সড়কে ট্রাফিক না থাকায় যে যার মত করে যানবাহন চালাতে থাকে। সড়কে দেখা দেয় জ্যাম ও বিশৃঙ্খলা। সাধারণ মানুষ পড়ে বিড়ম্বনায়। সড়কের শৃঙ্খলা ফেরাতে ছুটে আসে সৈয়দপুরের সাধারণ ছাত্ররা।
বুধবার (৭ আগস্ট) সৈয়দপুর শহরের পুলিশ বক্সের আশপাশে একশত জন সাধরণ ছাত্র ট্রাফিকের দায়িত্ব পালন করেন।
এসময় ইকবাল নামে একজন শিক্ষার্থী জানান,আইন শৃঙ্খলার জন্য পুলিশ বা ট্রাফিক না আসা পর্যন্ত তারা ট্রাফিকের দায়িত্ব পালন করে যাবেন। এসময় সে আরো বলেন,আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতে দুষ্কৃতিকারীরা শহরে অপকর্ম করার চেষ্ঠা করছে তাদের রুখতে তারা স্বচেষ্ট থাকবেন।

