

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী।।
পটুয়াখালীর বাউফলে মানবিক সংগঠন স্প্রেইড হিউম্যানিটি'র পক্ষ থেকে ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু আব্দুল আলিমের চিকিৎসার জন্য অর্থ সহয়তা প্রদান করা হয়েছে।
রবিবার (০৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা এবং শিশুর বাবা আঃ ছালামের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
স্প্রেইড হিউম্যানিটি'র সভাপতি মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে একটি প্রতিনিধি টিম শিশু আব্দুল আলিমের বাসায় যান এবং চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন।
পরে শিশুর পিতা আব্দুস সালামের হাতে নগদ ১০ হাজার ৪৯ টাকা প্রদান করা হয়।
এসময় শিশুটির বাবা বলেন, আমি অটোরিক্সা চালিয়ে জীবীকা নির্বাহ করি, আমার ঘরের ভিটি ছাড়া আর কোনো জায়গা সম্পত্তি নাই। খুব কষ্টে জীবনযাপন করতে হচ্ছে, তারমধ্যে বাচ্চার চিকিৎসার জন্য প্রায় ১০ লক্ষ টাকা প্রয়োজন।
চিকিৎসার জন্য মানবিক সংগঠন অথবা ব্যাক্তির কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন শিশুটির বাবা আঃ ছালাম।
আঃ ছালামের বিকাশ ও নগদ নাম্বার 01748649611
সংগঠনের সভাপতি বলেন, আমাদের স্প্রেইড হিউম্যানিটির পক্ষ থেকে থেকে সামান্য সহযোগিতা করেছি। এছাড়াও সমাজ সেবা অফিসে শিশুটির জন্য অর্থ সহায়তা চেয়ে একটি আবেদন দিয়েছি। যাতে সরকারি ভাবে সহায়তা পায়।
এসময় উপস্থিত ছিলেন, স্প্রেইড হিউম্যানিটি'র সহ-অর্থ সম্পাদক বায়েজিদুর রহমান ও ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফারজানা আক্তার সুমা।
