ঢাকা
৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৫৮
প্রকাশিত : সেপ্টেম্বর ৬, ২০২৬
আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রকাশিত : সেপ্টেম্বর ৬, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট করায় ফুলছড়িতে ৬ জনের বিরুদ্ধে অভিযোগ

আবু তাহের,গাইবান্ধা প্রতিনিধি।।

গাইবান্ধার ফুলছড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ব্যঙ্গ করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে ছয়জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এতে অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে।

​শনিবার রাতে ফুলছড়ি উপজেলা এরেন্ডাবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন। রোববার দুপুরে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসরাকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তদের কয়েকজন স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন। তারা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তারেক রহমানকে নিয়ে ব্যঙ্গাত্মক ছবি, আপত্তিকর পোস্ট ও কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছিলেন। গত ১১ আগস্ট বাদী এসব পোস্ট দেওয়া থেকে বিরত থাকতে বললে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকেসহ দলীয় নেতাকর্মীদের প্রাণনাশের হুমকি দেন।

​এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

​ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসরাকুল ইসলাম জানান, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram