ঢাকা
৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:০৩
প্রকাশিত : সেপ্টেম্বর ৪, ২০২৬
আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রকাশিত : সেপ্টেম্বর ৪, ২০২৬

দরিদ্র পরিবারের মাঝে হৃদয়ে সৈয়দপুর সংগঠনের ছাগল বিতরণ

সংবাদ দাতা,মো.সোহেল রানা।।

দরিদ্র ও অসহায় পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হৃদয়ে সৈয়দপুরের উদ্যোগে ছাগল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় সিপাইগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে হৃদয়ে সৈয়দপুর সংগঠনের কাশিরাম বেলপুকুর ইউনিয়ন শাখার সভাপতি সোহেল রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল হকের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও হৃদয়ে সৈয়দপুর সংগঠনের উপদেষ্টা লুৎফর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রেজাউল করিম রেজা, রবিউল আউয়াল রবি, বুলবুল সরকার, আরমান হক সেতু চৌধুরী, আনিসুল চৌধুরী, মোহাম্মদ এরশাদ আলী, মানিক ইসলাম, বকুল ইসলাম, শরিফুল ইসলাম ও হামিদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন হৃদয়ে সৈয়দপুর সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ সোহেল রানা, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ রুবেল, উপজেলা সভাপতি মাসুদ পারভেজ, উপজেলা সাধারণ সম্পাদক মমিনুর রহমান মমিন, উপজেলা সহসভাপতি একরামুল হক রনি, পৌর সভাপতি ইমরান হক, পৌর সাধারণ সম্পাদক মোহাম্মদ রাইয়ান, কেন্দ্রীয় সহসভাপতি মোঃ রুবেল, যুগ্ম সম্পাদক খালিদ হাসান, সাংগঠনিক সম্পাদক শাহরোজ চান রাব্বিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন বেলাল, রাজু খান, হাসান, কাজী নাঈম, মোঃ আজাহার, নুরনবী, নাহিদ, ফারিয়া, সাবেকুন, শফিকুল ও সাদ্দামসহ অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি লুৎফর রহমান চৌধুরী বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে হৃদয়ে সৈয়দপুর সংগঠন দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ছাগল বিতরণ কর্মসূচির মাধ্যমে দরিদ্র পরিবারগুলোকে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দেওয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
তিনি সংগঠনের এমন মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সংগঠনের কাশিরাম বেলপুকুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, ভবিষ্যতেও হৃদয়ে সৈয়দপুর অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram