

তৌসিফ রেজা, সৈয়দপুর (নীলফামারী)
নীলফামারীর সৈয়দপুরে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে এবং আহলুস সুন্নাহ সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে মাসব্যাপী বিনামূল্যে ইফতার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শহরের শহীদ স্মৃতি অম্লান চত্বরে এ মহতী কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার বিতরণ কার্যক্রমের সূচনা করেন আহলুস সুন্নাহ সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আলহাজ্ব গুলজার আহমেদ আশরাফী।
এ সময় উপস্থিত ছিলেন খলিফা সৈয়দ আসিফ আশরাফী, মো. আলম, মো. এজাজ, হায়দার আলী হায়দার এমাদী ও আনোয়ার রেজা আশরাফী, আরমান কাদেরী সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক খালিদ আজম আশরাফী বলেন, আমরা বিগত কয়েক বছর ধরে নিয়মিতভাবে এই মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছি। মাসব্যাপী ইফতার বিতরণের পাশাপাশি আমাদের একটি ভ্রাম্যমাণ দল গভীর রাতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সেহরি বিতরণ করছে।
তিনি আরও বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।
