ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:০১
প্রকাশিত : মে ২৬, ২০২৫
আপডেট: মে ২৬, ২০২৫
প্রকাশিত : মে ২৬, ২০২৫

লক্ষ্মীপুরে খাল দখল করে দোকান নির্মাণ, প্রশাসনের উচ্ছেদ অভিযান

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।

বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসনে ও খালের পানি প্রবাহে প্রতিবন্ধকতা অপসারণে অভিযান করেছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন।

সোমবার (২৬ মে) সকালে সদর উপজেলার রসুলগঞ্জ বাজারে খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে এ অভিযান চালান জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান।

জানা গেছে, সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে খাল ও সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। স্থানীয় প্রভাবশালীরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এতে দূষণ হচ্ছে খালের পরিবেশ।

এছাড়া খাল দখল করে গড়ে ওঠা স্থাপনার জন্য পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। ফলে খালের পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকান উচ্ছেদ করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান বলেন, অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিল।

কিন্তু কেউ তা সরায়নি। এজন্য আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। উচ্ছেদ করা হয়েছে খাল ও সরকারি জমিতে থাকা ২১ টি দোকানঘর। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram