ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:০০
প্রকাশিত : মে ২৫, ২০২৫
আপডেট: মে ২৫, ২০২৫
প্রকাশিত : মে ২৫, ২০২৫

বরগুনায় কলাগাছ কাটাকে কেন্দ্র করে হত্যা’ গ্রেফতার-১

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী:

বরগুনার আমতলীতে কলাগাছ কাটাকে কেন্দ্র করে হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় আসামকে র‌্যাব-৮, সিপিসি-১ ও র‌্যাব-১১, সদর কোম্পানীর যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (২৫ মে) সন্ধ্যা পৌনে সাতটার দিকে র‌্যাব-৮, সিপিসি-১ ও র‌্যাব-১১, সদর কোম্পানী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামী মোঃ দুলাল প্যাদ (৫০) পিতা-আফেজ প্যাদা, সাং-পশ্চিম সোনাখালী, পোঃ সানাখালী, থানা-আমতলী, জেলা-বরগুনা-কে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন চানমারি এলাকা হতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। র‌্যাব সূত্রে জানা যায়, বাদী ও বিবাদীরা একই এলাকার বাসিন্দা ।

পূর্ব হতেই জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদীরা বাদীর সাথে অহেতুক বিরোধ করে আসছিলো। তারই ধারাবাহিকতায় পূর্ব শত্রুতার জের ধরে ঘটনার দিন ভিকটিম মোঃ আলমগীর প্যাদা (৪০) গাজীপুর থেকে বাজার শেষে নিজ বাড়িতে আসার সময় পূর্বে থেকে উৎপেতে থাকা বিবাদীরা ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে কিল, ঘুষি, লাথি ও লাঠি সোটা দিয়ে সজোরে আঘাত করতে থাকে।

এসময় ভিকটিম গুরুতর আঘাত ও রক্তাক্ত অবস্থায় ডাক চিৎকার করলে আশেপাশের লোকজন এসে ভিকটিমকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে পরিক্ষা নিরীক্ষা করে গত ১১এপ্রিল সোয়া এগারোটার দিকে মৃত ঘোষণা করেন।

পরে ভিকটিমের স্ত্রী নাছিমা বেগম (৩১) বাদী হয়ে বরগুনা জেলার আমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যাহা বরগুনা জেলার আমতলী থানার মামলা নং-১৬, তারিখঃ ১৩/০৪/২০২৫, ধারা-১৪৩/৩৪১/৩০৭/৩২৩/৩০২/১১৪/ ৫০৬ (।।)/৩৪ পেনাল কোড।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram