ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:০৪
প্রকাশিত : মে ২৫, ২০২৫
আপডেট: মে ২৫, ২০২৫
প্রকাশিত : মে ২৫, ২০২৫

লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার:

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা শুরু হয়েছে।

এ উপলক্ষে (২৫ মে) রবিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

এ সময় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। এসময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোশারেফ হোসাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাস, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মজিবির রহমান, হাসান মুহাম্মদ নাহিদ শেখ সুমন, সোহানা খন্দকার।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকার তার বক্তব্যে বলেন, মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি-সম্পর্কিত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। মেলায় এসে নাগরিকরা সহজেই খতিয়ান উত্তোলন, নামজারি, জমা খারিজ, অনলাইনে ভূমি কর পরিশোধসহ নানা সেবা গ্রহণ করতে পারছেন। এতে ভোগান্তি কমবে এবং ভূমি প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ মেলা চলবে আগামী ২৭ তারিখ পর্যন্ত। মেলায় অর্ধশতাধিক স্টল স্থান পেয়েছে। যেখানে ভূমি সংক্রান্ত সব তথ্য ও সেবা পাওয়া যাবে

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram