ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:০০
প্রকাশিত : মে ২৪, ২০২৫
আপডেট: মে ২৪, ২০২৫
প্রকাশিত : মে ২৪, ২০২৫

জুলাই আন্দোলনে আহত লক্ষ্মীপুরের হাসানের মৃত্যু’ দাফন নোয়াখালীতে

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার:

জুলাই আন্দোলনে মারাত্মকভাবে আহত লক্ষ্মীপুরের রামগতির গাজী মো. হাসানের (১৯) মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২২ মে) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে থাইল্যাল্ডের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

নোয়াখালীতে তার দাফন হবে বলে জানিয়েছে স্বজনরা। চট্টগ্রামের টাইগার পাস এলাকায় ৫ আগস্ট মাথায় গুলিবিদ্ধ হন মো.হাসান।

হাসানের বাড়ি রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামে। তিনি ওই এলাকার মৃত সেলিম উদ্দিন এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে চট্টগ্রামের টাইগার পাস এলাকায় ৫ আগস্ট মাথায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হন হাসান।

পরে চট্টগ্রাম এবং ঢাকার একাধিক হাসপাতালে চিকিৎসা নিলেও তার অবস্থার উন্নতি না হওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে নেয়া হয়। হাসান চট্টগ্রামের বন্দর এলাকায় কাভার্ডভ্যান তৈরির একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram