ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:০০
প্রকাশিত : মে ২৪, ২০২৫
আপডেট: মে ২৪, ২০২৫
প্রকাশিত : মে ২৪, ২০২৫

নির্বাচন বানচাল করতে গভীর ষড়যন্ত্র চলছে-এ্যানি

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার:

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, “যারা বিদেশে পালিয়ে গেছে, তারা বসে নেই। দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে, সেই অর্থ দিয়ে দেশ-বিদেশে বসে গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, যাতে আগামী জাতীয় নির্বাচন বানচাল করা যায়।

” তিনি বলেন, “বর্তমান সরকারকে আরও সতর্ক হতে হবে। শেখ হাসিনার বিচারের প্রক্রিয়া যদি দ্রুত, দৃশ্যমান এবং কার্যকর না হয়, তাহলে দেশের মানুষ কষ্ট পাবে, সংকটে পড়বে। একদিকে নির্বাচন করতে হবে, অন্যদিকে নির্বাচনের জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে। সেইসাথে দ্রুত প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শুরু করতে হবে।

” শনিবার (২৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ মাগুড়ি এলাকায় বিএনপির তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে নির্বাচন পরিস্থিতি পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, “এখনো সংস্কার কার্যক্রম দৃশ্যমান নয়। আমরা আশা করি, অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করবে। সবাই মিলে যদি দেশকে ঐক্যের পথে না নিতে পারি, সুদৃঢ় ঐক্য গঠন করতে না পারি, তাহলে ষড়যন্ত্রকারীরা সুযোগ নেবে। ফ্যাসিস্ট শক্তি এখনও দেশে সক্রিয় রয়েছে, পাশ্ববর্তী দেশও হস্তক্ষেপ করতে চায় এবং অতীতেও চেয়েছে।

” তিনি আরও বলেন, “আমরা মনে করি, বাংলাদেশের মানুষকে এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যের ভিতরে বিভাজনের কোনো সুযোগ থাকা উচিত নয়।”

এ সময় উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট হাফিজুর রহমান, চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক বেলাল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সারোয়ার প্রমুখ।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram