ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৫৯
প্রকাশিত : মে ২৩, ২০২৫
আপডেট: মে ২৩, ২০২৫
প্রকাশিত : মে ২৩, ২০২৫

বাউফলে ইউএনওকে খুশি রাখতে সাংবাদিকদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী:

পটুয়াখালীর বাউফল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি শহিদুল হক সোহেলের সাথে বাউফলের ইউএনও মো. আমিরুল ইসলামের হুমকি ও অসদাচরণের খবর শতাধিক প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় প্রকাশিত হওয়ায় ক্ষিপ্ত হয়ে ইউএনও সাংবাদিকদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করিয়েছেন।

শুক্রবার (২৩ মে) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে সমাবেশে বক্তব্য রাখেন, কারখানা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, শাহিন রেজা, আব্দুল্লাহ আল ফাহাদ প্রমুখ কতিপয় শিক্ষক নেতার নেতৃত্বে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার ভাই ও নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম নাসির উদ্দিন সবুজ, আওয়ামী লীগ সমর্থিত এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও ধানদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অর্থ আত্মসাতের দায়ে বরখাস্তকৃত প্রধান শিক্ষক মঞ্জুর মোর্শেদের নেতৃত্বে শতাধিক মাধ্যমিক ও মাদরাসার শিক্ষকরা এ মিছিলে অংশগ্রহণ করেন।

এছাড়াও মিছিলে বিএনপি'র (একাংশের) বিতর্কিত এক নেতার কয়েকজন কর্মী ও সমর্থককেও দেখা গেছে।

মিছিলে ধরি ধরি ধরি না, ধরলে কিন্তু ছাড়মু না। প্রশাসনের অপমান চলবে না, চলবে না, ইউএনও স্যারের অপমান সহ্য করা হবে না, সাংবাদিকদের কালো হাত, ভেঙ্গে দেও গুড়িয়ে দেও স্লোগান দেয়া হয়।

নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, ইউএনও আমিনুল ইসলাম হাসিনা সরকারের মুখ্য সচিব তোফজ্জেল হোসেনের ভাগ্নি জামাই। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ইউএনও মো. আমিনুল ইসলাম যেসকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার সভাপতি সেই সকল প্রতিষ্ঠানের শিক্ষকদের এই মিছিলে আসতে বাধ্য করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক বলেন, ইউএনও স্যার কিছু আ. লীগ সমর্থিত শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদকে সাংবাদিকদের বিরুদ্ধে মিছিলের আয়োজন করার দায়িত্ব দিয়েছেন। আ. লীগের দোসররা প্রকাশ্যে সাংবাদিকদের বিরুদ্ধে মিছিল ও বিভিন্ন ধরনের আপত্তিকর স্লোগান দেয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় মূল ধারার সাংবাদিকরা।

মানবজমিনের বাউফল প্রতিনিধি তোফাজ্জেল হোসেন বলেন, ফ্যাসিস্ট হাসিনার দোসর ইউএনওকে খুশি করতে সাংবাদিকদের বিরুদ্ধে এ মিছিল ও সমাবেশ করানো হয়। ইউএনও এর পূর্বের কর্মস্থল মানিকগঞ্জের ঘিওএর উপজেলায় চাকরিকালীন ব্যাপক দুর্নীতি করেছেন।

তিনি পত্রিকার শিরোনামও হয়েছেন। বাউফলে এসেও দুর্নীতি করছেন। সাংবাদিকদের লেখালেখির কারণে যাতে ইউএনওকে অপসারণ করা না হয় সেই উদ্দেশ্য নিয়ে তার কিছু দোসরদের দিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মিছিল করিয়েছেন। এই ঘটনার আমি তীব্র নিন্দা জানাই।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram