ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:০০
প্রকাশিত : মে ২২, ২০২৫
আপডেট: মে ২২, ২০২৫
প্রকাশিত : মে ২২, ২০২৫

লক্ষ্মীপুরের রায়পুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।

লক্ষ্মীপুরে রায়পুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রায়হান হোসেন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

নিহত রায়হান হোসেন রায়পুর পৌর শহরের ৩নং ওয়ার্ডের সিরাজ সর্দ্দারের ছেলে। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রায়পুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের এল এম পাইলট উচ্চ বিদ্যালয় পাশে ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রায়হান হোসেন সুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ট্রাকচালককে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram