ঢাকা
১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০০
প্রকাশিত : মে ১২, ২০২৫
আপডেট: মে ১২, ২০২৫
প্রকাশিত : মে ১২, ২০২৫

বাউফলে তালগাছ থেকে পড়ে প্রাণ গেল এক যুবকের

নিলা ,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলায় তাল গাছ থেকে পড়ে মো. সোহান (৩৮) নামের এক যুবক নিহতের খবর পাওয়া গেছে।

সোমবার (১২ মে) সকাল সাড়ে ১১টায় বাউফল পৌর শহরের আশরাফ মাওলানা মাদরাসা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোহান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।

জানা গেছে, নিহত সোহান ৪০০ টাকার চুক্তিতে মানুষের গাছের পানিতাল সংগ্রহের কাজ করতেন। আজ সোমবার আশরাফ মাওলানা মাদ্রাসাসংলগ্ন তালগাছের পানিতাল সংগ্রহ করার সময় গাছ থেকে পড়ে যান তিনি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. নুরজাহান বলেন, ‘নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল। মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তার মৃত্যু হয়েছে।

বাউফল থানার (ওসি) মোঃ আখতারুজ্জামান সরকার জানান, খোঁজখবর নিয়ে এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram