ঢাকা
১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:১৭
প্রকাশিত : মে ৯, ২০২৫
আপডেট: মে ৯, ২০২৫
প্রকাশিত : মে ৯, ২০২৫

সরকার রাষ্ট্রপতি আবদুল হামিদ'র দেশ ত্যাগের দায় এড়াতে পারে না:আবুল খায়ের ভূঁইয়া

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, সাবেক অবৈধ রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশত্যাগ করেছে, এর দায় সরকার এড়াতে পারে না। উনি দেশ থেকে পালিয়েছেন বিমানবন্দরের মাধ্যমে।

সরকারের যদি প্রত্যক্ষ সহযোগিতা না থাকে তাহলে উনি দেশত্যাগ করতে পারে না। ইতিপূর্বে আমরা শুনেছি অনেক লোক সরকারের হেফাজতে ছিলো। কিন্তু পরে তাদের আর খোঁজ খবর পাইনি। ভারত সহ বিভিন্ন জায়গায় তাদের চেহারা দেখা যাচ্ছে।

সরকারের মধ্যে ভুত বসে আছে। তাই এ ভুত তাড়ানো ছাড়া সংস্কার করে লাভ নেই। এখন দরকার নির্বাচিত সরকার।

শুক্রবার (৯মে) বিকালে লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়ন বিএনপির ওয়ার্ড প্রতিনিধি নির্বাচন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ৫আগষ্ট হাসিনার পতন হয়েছে, আওয়ামী লীগ পালিয়েছে। তিন মাসের আন্দোলনে হাসিনা পালায় নি। দীর্ঘ ১৭-১৮ বছরের ধারাবাহিক আন্দোলনের একটা অংশ হিসেবে চূড়ান্ত পর্যায় তিন মাসে ঘটেছে।

আমরা বলে দিতে চাই দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষনা করুন। এদেশের মানুষ আন্দোলন করেছে, বুকের তাজা রক্ত দিয়েছে হাসিনার পতন এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য। এ নির্বাচন করতে হলে এতো দীর্ঘ সময় সংস্কারের প্রয়োজন নাই। নির্বাচনের পরেও সংস্কার করা যাবে। তাই দ্রুত নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান সোহেল, ফখরুল ইসলাম স্বপন, যুগ্ম আহবায়ক জামাল হোছাইন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান মামুন প্রমুখ।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram