ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৩৫
প্রকাশিত : মে ৭, ২০২৫
আপডেট: মে ৭, ২০২৫
প্রকাশিত : মে ৭, ২০২৫

লক্ষ্মীপুরে ২৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ

 এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।

লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসন এর উদ্যোগে সবুজ বিদ্যালয় (Green School) ক্যাম্পেইন হিসেবে লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ২৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলজ,বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা ২৮৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিনিধিদের কাছে এই গাছের চারা গুলো হস্তান্তর করেন।

মূলত সবুজ বিদ্যালয় আঙ্গিনা গড়ার প্রত্যয়ে এই কার্যক্রমের সূচনা করেন তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার  কেএম জামান এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।

গাছের চারা বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন জাতের আম, জাম, ‍কাঁঠাল, লিচু, পেয়ারা, নারিকেল, সুপারি, মেহগনি, ঝাউসহ আরো অনেক ধরনের গাছ বিতরণ করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা বলেন, ‘যেভাবে পরিবেশের বিপর্যয় হচ্ছে এতে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা খুবই হুমকির মুখোমুখি।

বিদ্যালয় আঙ্গিনায় যদি গাছের সমারোহ থাকে তাহলে শিক্ষার্থীদের জন্য অনেক ভালো হবে। সেই ভাবনা থেকেই সবুজ বিদ্যালয় বা Green School কর্মসূচি গ্রহণ করা হয়।’

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram