ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৩২
প্রকাশিত : মে ৬, ২০২৫
আপডেট: মে ৬, ২০২৫
প্রকাশিত : মে ৬, ২০২৫

মোহাম্মদপুরে সাড়াশি বিশেষ অভিযান, গ্রেফতার ২০

নিজস্ব প্রতিবেদক,ঢাকা ।।

রাজধানীর মোহাম্মদপুরের অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাড়াশি বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২০ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, তরিকুল ইসলাম (২৮), একরামুল (৩০), শাহরিয়া (২৩), কামরুল (৩৫),  মিলন (২১), নয়ন (৩৪),  তুহিন (৩৩), শরীফ (২০),  জহুরুল (২৬),  রুহুল আমিন (২০), মিরাজ (৪১), আবুল কালাম (৩৫), আইয়ুব (১৯), জিসান (২৫), ১৫। লিমন (২৫), যুবায়ের (২৫), রবিউল (২৭), সাঈদ (২৭), জাহাঙ্গীর (২৮) ও জামাল (২৪)। 

সোমবার (৫ মে) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি, এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার ( ৬ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

মেহেদী হাসান বলেন, সোমবার (৫ মে) দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক সাড়াশি বিশেষ অভিযানে বিভিন্ন পয়েন্ট হতে মোট ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

এদের মধ্যে ডিএমপি মামলায় ৬ জন, প্রতারণা মামলায় ৩ জন, দ্রুত বিচার আইন ৭ জন,ওয়ারেন্ট ৩ জন, চুরি মামলায় ১ জন।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram