ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৪২
প্রকাশিত : এপ্রিল ২৪, ২০২৫
আপডেট: এপ্রিল ২৪, ২০২৫
প্রকাশিত : এপ্রিল ২৪, ২০২৫

সৈয়দপুরে সহিংসতার অভিযোগে আ’লীগের নেতা’কর্মীসহ গ্রেফতার-৫

নিজস্ব প্রতিবেদক,সৈয়দপুর:

জুলাই-আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে সহিংস সৃষ্টি, হামলা ও বিএনপি অফিস ভাংচুরের মামলায় চারজন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

গত দু’দিনে পৃথক পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে সৈয়দপুর থানা পুলিশ।

আসামীরা হলেন- পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন ফিরোজ (৪৮), পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ সম্পাদক সাদেদুজ্জামান মানিক (৪০), আওয়ামী লীগ কর্মী জমসেদ আলী (৩৮) ও মোঃ জীবন (২০) এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাওন (৩৮)। এসব আসামীরা মামলা দায়ের পর থেকে আত্মগোপনে ছিলো।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে সংবাদে গতকাল বুধবার দুপুরে গ্রেফতার করা হয় সাদেকুজ্জামান মানিক কে। সে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ সম্পাদক ছিল।

এরআগে মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে শহরের কুন্দল এলাকায় অভিযান চালায় পুলিশ । এ সময় মামলার আসামী পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন ফিরোজকে তার বাড়ি থেকে আটক করা হয়। পৃথক অপর দুই অভিযানে শহরের রসুলপুর এলাকায় আওয়ামী লীগ কর্মী মো. জীবনকে এবং সাহেবপাড়া এলাকা থেকে আওয়ামী লীগ কর্মী জমসেদকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে জীবন গত বছরের ৩১ আগস্ট সৈয়দপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ আশিকুর রহমান বাবলুর দায়ের করা মামলার সন্ধিগ্ধ আসামী। অপরদিকে গত বছরের ০৬ সেপ্টেম্বর দায়ের করা মামলায় ফরহাদ এবং জমসেদ সন্ধিগ্ধ আসামী। এ মামলাটি দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুলিবিদ্ধ নূর ইসলাম। দুই মামলায় আসামীদের বিরুদ্ধে সহিংসতা সৃষ্টি, নিরীহ ছাত্র-জনতার ওপর হামলা ও বিএনপি অফিস ভাংচুরের অভিযোগ করা হয়েছে।

এর আগে গত ২০ এপ্রিল একই অভিযোগে সৈয়দপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাওনকে (৩৫) গ্রেফতার করা হয়। তাকে শহরের সুলতান নগর এলাকার ড্রীমপ্লাস হোটেলের সামনে থেকে গ্রেফতার করে পুলিশ। সে গত বছর ৩১ আগস্ট দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামী।

এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন জানান, গ্রেফতারকৃতরা মামলার আসামী। তাদেরকে আদালতের মাধ্যমে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram