ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৪২
প্রকাশিত : এপ্রিল ২৪, ২০২৫
আপডেট: এপ্রিল ২৪, ২০২৫
প্রকাশিত : এপ্রিল ২৪, ২০২৫

আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই-তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক,সৈয়দপুর:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আওয়ামীলীগ বিগত ১৫/১৬ বছরে গােটা জাতিকে বিভক্ত করে রেখেছিল। আমরা জাতিকে বিভক্ত করতে চাইনা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে মিলেমিশে থাকতে চাই। আমাদের প্রথম পরিচয় আমরা বাংলাদেশী।

আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই বুধবার (২৩ এপ্রিল) সৈয়দপুর, নীলফামারী ও রংপুর জেলায় বিএনপি আয়োজিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওইসব কথা বলেন। কর্মশালার শেষ বেলায় অংশ নিয়ে দলের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। পরে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন

তিস্তা নিয়ে অনেক রাজনীতি হয়েছে। আমরা তা করতে চাইনা। আগামিতে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তাহলে সকলকে সাথে নিয়ে তিস্তার সমস্যা সমাধানে কাজ করা হবে। আর এটি হলে অত্রাঞ্চলের প্রায় তিন কোটি মানুষ সবদিক থেকে উপকৃত হবে। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলা তাঁর সবচেয়ে জনপ্রিয় কথা দলের সকলকে নেতৃবৃন্দ সম্বোধন করে বলেন রাষ্টকাঠামো মেরামতে দলের পক্ষ থেকে ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে হলে দলের সকলকে একসাথে কাজ করতে হবে। তবে সম্ভব হবে একটি সুখী সমৃদ্ধিশীল রাষ্ট্র গঠনে। তিনি বলেন, জনগনের সহযোগিতায় শুধু উত্তরাঞ্চল নয়, বিএনপি সারাদেশে উন্নয়নে কাজ করবে।

কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির সহযোগিতায় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি ওই কর্মশালার আয়োজন করে। সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় প্রধান আলোচক হিসেবে ৩১ দফার উপরে আলোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড.মাহাদী আমিন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বিশিষ্ট সংগীত শিল্পী বেবী নাজনীন কর্মশালার উদ্বোধনের পর শুরু হয় কর্মশালার আনুষ্ঠানিকতা।  

সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা আনিছুর রহমান তালুকদার খোকন, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাবেক এমপি রেহেনা আক্তার রানু, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা, সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সভাপতি বিএনপির কেন্দ্রীয় সদস্য রওনাকুল ইসলাম শ্রাবন ও সাবেক সাধারণ সম্পাদক বিএনপির কেন্দ্রীয় সদস্য আকরামুল হাসান মিন্টু।

বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির সদস্য সচিব এবিএম মোশাররফ হোসেনের প্রাণোবন্ত সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য বলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারন সম্পাদক মো. শাহীন আকতার শাহীন।

কর্মশালায় দেশের জনপ্রিয় নেতা তারেক রহমানকে ভার্চুয়ালি দেখাসহ তাঁর দিক নির্দেশনামূলক বক্তব্য শুনতে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির আওতায় কিশোরগঞ্জ উপজেলা বিএনপি ছাড়াও যুবদল ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মৎস্যজীবি দল, তাঁতীদল, মহিলা দল, শ্রমিক দল, জাসাসের প্রায় দুই হাজারের বেশী নেতাকর্মী অংশ নেন। এছাড়া কর্মশালায় আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন, শিক্ষক,চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন। সকাল সাড়ে ৯ টা থেকে শুরি হওয়া এ কর্মশালা চলে সন্ধ্যা পর্যন্ত।  এসময় গোটা পৌর কমিউনিটি সেন্টার ও আশেপাশের এলাকা ছিল লোকে লোকারণ্য। কর্মশালাটি পরিণত হয় নেতাকর্মীদের মিলনমেলায়। কর্মশালায় ৩১ দফা ও  জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরআগে জাতীয় ও দলীয় সংগীতের মাধ্যমে কর্মশালা শুরু হয়।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram