ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৩৪
প্রকাশিত : এপ্রিল ২২, ২০২৫
আপডেট: এপ্রিল ২২, ২০২৫
প্রকাশিত : এপ্রিল ২২, ২০২৫

আমার দেশ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলা” প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলায় কর্মরত সাংবাদিকরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১২টায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

পত্রিকাটির পাঠক সংগঠন আমার দেশ পাঠক মেলা লক্ষ্মীপুর জেলা শাখার ব্যানারে আয়োজিত মানববন্ধনে জেলায় কর্মরত সাংবাদিক, ছাত্র প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় সাংবাদিকরা দ্রুত মামলা প্রত্যাহার ও সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানান।

দৈনিক আমার দেশ পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি রাজীব হোসেন রাজু পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি গাজী গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, দপ্তর সম্পাদক শাকের মোহাম্মদ রাসেল, লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, ছাত্র প্রতিনিধি সাইফুল ইসলাম মুরাদ। এছাড়া উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য রবিউল ইসলাম খান, রাকিব হোসেন রনি, সদস্য রেজাউল করিম সুমন, পলাশ সাহা, হাসান মাহমুদ শাকিল, আমার দেশ কমলনগর প্রতিনিধি আমজাদ হোসেন, রায়পুর প্রতিনিধি জাকির হোসেন, বিজয় টিভির প্রতিনিধি সোহেল মাহমুদ মিলন, বাংলা নিউজের প্রতিনিধি নিজাম উদ্দিন, এশিয়ান টিভির ডালিম কুমার দাস টিটু, ডেসটিনি প্রতিনিধি নজির আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিকের বিরুদ্ধে মামলা দিয়ে গণমাধ্যমের কন্ঠরোধ করতে চায় কুচক্রী মহল। অতীতেও সাংবাদিকদের হামলা-মামলা দিয়ে দমিয়ে রাখতে চেয়েছে। মাহমুদুর রহমান একজন নির্যাতিত সাংবাদিক। তার বিরুদ্ধে আবারও মামলার মাধ্যমে প্রমাণিত হচ্ছে স্বাধীন গণমাধ্যম এখনও প্রতিষ্ঠিত হয়নি। আমরা দ্রুত মামলা প্রত্যাহারসহ মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ জানাই।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram