ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৪৭
প্রকাশিত : এপ্রিল ১৬, ২০২৫
আপডেট: এপ্রিল ১৬, ২০২৫
প্রকাশিত : এপ্রিল ১৬, ২০২৫

লক্ষ্মীপুরে অবৈধভাবে চিপস-চানাচুর-আইসক্রিম তৈরি করায় জরিমানা তিন লাখ

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার:

লক্ষ্মীপুরে অবৈধ কারখানা দিয়ে খাদ্যপণ্য ও নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করার দায়ে দুইটি কারখানা মালিকের তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এরমধ্যে মতিন ফুড প্রডাক্টসের মালিক আব্দুল মতিনকে দুই লাখ টাকা ও নিউ পপুলার আইসক্রিমের মালিক মো. নুরনবীকে এক লাখ টাকা জরিামানা করা হয়। অভিযানে কারখানাটি সিলগালা করে ৪৮০ কেজি চানাচুর, চিপস ও ঝালমুড়ি ধ্বংস করা হয়েছে। 

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে জেলা শহরের বাড়বাড়ি ও সদর উপজেলার দিঘলী ইউনিয়নের জামিরতলি এলাকায় পৃথক অভিযান চালানো হয়। জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।

এ সময় জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সুমধু চক্রবর্তী ও ভোক্তা অধিকার সংরক্ষণের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্র জানায়, কয়েক বছর ধরে আবদুল মতিন অবৈধভাবে কারখানা দিয়ে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মিশিয়ে মেয়াদহীন চিপস, ঝালমুড়ি ও চানাচুর তৈরি করে বাজারজাত করে আসছে। তার প্রতিষ্ঠানের বৈধ কাগজপত্র নেই। নির্দিষ্ট মেয়াদহীন এসব খাবার মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। এনএসআই’র তথ্যমতে অভিযান পারিচালনা করে ঘটনার সত্যতা পাওয়া যায়।

এতে প্রতিষ্ঠানের মালিক মতিনের দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ১৫০ কেজি খোলা চানাচুর, ১৫০ কেজি খোলা চিপস ও ১৮০ কেজি খোলা ঝালমুড়ি ধ্বংস করা হয়।

এদিকে রাসায়নিক দ্রব্য, পৌরসভার লাইনের পানি দিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে এবং বিএসটিআই অনুমোদন ছাড়াই আইসক্রিম তৈরি করে আসছে নিউ পপুলার নামে একটি প্রতিষ্ঠান। এতে যৌথ অভিযানে পপুলারের মালিক মো. নুরনবীকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram